েন সরকার অভিবাসন আইনে নতুন সংশোধনী এনেছে। Real Decreto 1155/2024-এর পরিবর্তনের মাধ্যমে Ley Orgánica 4/2000 বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রয়প্রার্থী ও রাষ্ট্রহীন আবেদনকারীদের জন্য বিশেষ পরিস্থিতিতে (arraigo) রেসিডেন্স পারমিট পাওয়ার পথ সহজ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যারা ১ জানুয়ারি ২০২৬-এর আগে স্পেনে আন্তর্জাতিক সুরক্ষা (asilo) বা রাষ্ট্রহীনতার আবেদন করেছেন, তারা নির্দিষ্ট শর্ত পূরণ করলে “arraigo” ভিত্তিতে বসবাসের অনুমতি আবেদন করতে পারবেন। প্রধান শর্তগুলো • আবেদনকারী প্রাপ্তবয়স্ক হতে হবে এবং আবেদনকালে স্পেনে অবস্থান করতে হবে • আগে কোনো স্টে বা রেসিডেন্স পারমিট থাকা যাবে না • অন্য কোনো রেসিডেন্স আবেদন প্রক্রিয়াধীন থাকা যাবে না • বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র জমা দিতে হবে • আবেদন করার আগে অন্তত ৫ মাস স্পেনে টানা থাকার প্রমাণ দেখাতে হবে • স্পেন ও গত ৫ বছরে বসবাস করা দেশে গুরুতর অপরাধের রেকর্ড থাকা যাবে না বিশেষ সুবিধা হলো যদি কেউ গত ৫ বছর স্পেনে ধারাবাহিকভাবে বসবাস করে থাকেন, তাহলে নিজ দেশের পুলিশ ক্লিয়ারেন্স না দিলেও চলতে পারে—সরকার নিজেই স্পেন ও ইউরোপীয় ডাটাবেস যাচাই করবে। 📊 কেন গুরুত্বপূর্ণ এই সংশোধনী আশ্রয়প্রার্থী ও অনিয়মিত অবস্থানে থাকা অনেক বিদেশির জন্য বৈধভাবে বসবাস ও ভবিষ্যতে কাজের সুযোগ তৈরির সম্ভাবনা বাড়াবে বলে ধারণা করা হচ্ছ